চাটমোহরে দুলাল মির্জা মেয়র নির্বাচিত

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪৮
পাবনার চাটমোহর পৌরসভার উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মির্জা রেজাউল করিম দুলাল ৩ হাজার ২২২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান পেয়েছেন ২ হাজার ৭৬৯ ভোট। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক পেয়েছেন ৪৫০ ভোট। এছাড়া মনির উদ্দিন মনি ৫৯ ভোট ও ইলেকট্রিশিয়ান তারা মিয়া ১৪১ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১, ২ ও ৩ নং ওয়ার্ড) নির্বাচিত হয়েছেন ইয়াসমিন আরা (১২৩৪ ভোট)।