মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৫০
সিদ্দিকুর রহমান আজ ২৯ জুন মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম সিদ্দিকুর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বরগুনায় মরহুমের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আব্দুল লতিফ কুমিল্লা দেবিদ্বারের সমাজসেবী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বাংলাদেশ মানবাধিকার পরিষদের সহ-সভাপতি, আধুনিক (আমরা ধূমপান নিবারণ করি)-এর উপদেষ্টা ছিলেন। আজ মরহুমের গ্রামের বাড়ি ও ঢাকাস্থ বাসভবনে (১৪, পূর্ব বাসাবো) স্মরণ সভা, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে।