টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৫৪
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচরে গতকাল শনিবার সকালে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার গৌরীগ্রামের মৃত কিয়াম উদ্দিনের ছেলে ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ (৪৮), ঘুঘুদহ গ্রামের মৃত তফিজ মোল্লার ছেলে আজিম উদ্দিন (৪৭), পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের কাকরকাটা গ্রামের মোখলেছুর রহমান (৪৪) এবং পাবনা পৌরসভাধীন মহিষের ডিপোর মোক্তার হোসেনের ছেলে পিকআপ ভ্যান চালক গোলাম মোস্তফা (২৫)। আব্দুল হামিদ বেসরকারি সংস্থা অনন্য’র নির্বাহী পরিচালক ও দৈনিক পাবনার চেতনার উপদেষ্টা সম্পাদক এবং আজিম উদ্দিন একই সংস্থার পরিচালক ও দৈনিক পাবনার চেতনার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। নিহত বাকি দুইজনও ওই এনজিওতে কাজ করতেন।