নতুন বছরেই গণতন্ত্র ফেরত দেয়ার প্রতিশ্রুতি থাই সেনাপ্রধানের

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৫৮
থাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চান ওচা দেশটিতে আসন্ন নতুন বছরেই গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ২০১৫ সালের অক্টোবরের পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, আগামী মাসে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন থাই সেনাপ্রধান। একইসাথে নির্বাচনের পূর্বপর্যন্ত একটি ক্যাবিনেটও গঠনের কথা জানান তিনি। উল্লেখ্য, আদালতের নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ক্ষমতাচ্যুতির পর গত ২২ মে ক্ষমতা নিজের হাতে নেন থাই সেনাপ্রধান।