বিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে।
গতকালের পর
২১। কোনটি ডিপ্লয়েড?
ক) ডিম্বক খ) ভ্রূণ ও বীজ
গ) ডিম্বক ও ডিম্বাশয় ঘ) কোনটিই নয়
২২। কোন পদার্থের রোধ কম হলে কী ঘটবে?
ক) কম বিদ্যুত্ প্রবাহিত হবে
খ) বেশি বিদ্যুত্ প্রবাহিত হবে
গ) বিদ্যুত্ প্রবাহ বন্ধ হয়ে যাবে
ঘ) বিদ্যুত্ প্রবাহের দিক পরিবর্তন হবে।
২৩। প্রতিসরণের সূত্র অনুযায়ী আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মির সাথে নিচের কোনটি একই সমতলে থাকে?
ক) আলোর বেগ খ) অভিলম্ব
গ) নির্গত কোণ ঘ) আপতন বিন্দু
২৪। কোনটি মনোস্যাকরাইড?
ক) গ্লাইকোজেন খ) ল্যাকটেজ
গ) ফ্রুকেটাজ ঘ) সুক্রোজ
২৫। উপযুক্ত ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্সকে কী বলা হয়?
ক) দূরবীক্ষণ যন্ত্র খ) অণুবীক্ষণ যন্ত্র
গ) সরল অণুবীক্ষণ যন্ত্র ঘ) দর্শনযন্ত্র।
২৬। অ্যামিটারকে বর্তনীর সাথে কিভাবে যুক্ত করতে হয়?
ক) সমান্তরাল খ) শ্রেণী
গ) কেন্দ্রে ঘ) দুই রোধের মধ্যে
এক ব্যক্তি টক খেতে পছন্দ করেন না। এমন কি সে সবুজ শাকসবজি এবং টমেটোও খায় না। ইদানিং দেখা যাচ্ছে তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে। উক্ত তথ্যের আলোকে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
২৭। ঐ ব্যক্তির কী রোগ হয়েছে?
ক) স্কার্ভি খ) রিকেটস
গ) ম্যারাসমাস ঘ) কোয়াশিয়রু
২৮। উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে বয়স্কদের—
i) হাড় নরম হয়ে যায় ii) ত্বক চুলকায় এবং ঘা হয় iii) বুকের হাড় ও পাঁজরে ব্যথা হয়।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৯। ফিউজ তারের ক্ষেত্রে সঠিক—
i) তারটি টিন ও সীসার তৈরি
ii) তারটি অধিক গলনাংক বিশিষ্ট
iii) তারটি সরু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। কোনটি সহজ পাচ্য খাদ্য উপাদান?
ক) আমিষ খ) শর্করা গ) ভিটামিন ঘ) স্নেহ
৩১। মোমে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে?
ক) যান্ত্রিক শক্তি খ) রাসায়নিক শক্তি
গ) বৈদ্যুতিক শক্তি ঘ) তাপশক্তি
৩২। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি?
ক) NH4SO4
খ) (NH4)2(SO4)3
গ) (NH4)2SO4
ঘ) NH4(SO4)2
৩৩। পরমাণুর কেন্দ্রে নিচের কোনটি উপস্থিত ?
ক) নিউট্রন খ) পজিট্রন গ) ইলেকট্রন ঘ) বিটাট্রন
৩৪। বিদ্যুত্ প্রবাহের একক কি?
ক) অ্যাম্পিয়ার খ) ওহম গ) সিকেন্স ঘ) ভোল্ট
৩৫। অপর্যাবৃত্ত প্রবাহের উত্স—
i) তড়িত্ কোষ বা ব্যাটারী ii) ডায়নামা
iii) ডিসি জেনারেটর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৬। পৃথিবীকে প্রদক্ষিণকালে কৃত্রিম উপগ্রহ কোথায় অবস্থান করে?
ক) মহাশূন্যে খ) মহাকাশে
গ) বায়ুমন্ডল ও মহাশূন্যের সংযোগস্থলে
ঘ) বায়ুমন্ডলে
৩৭। রিমোটসেনসিং বা দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম উপগ্রহ কোনটি?
ক) ঘটক-১ খ) ল্যান্ডসেট-১
গ) স্ফুটনিক-১ ঘ) ইনটেলসেট-১
৩৮। কোনটি পরিবেশের একটি স্বয়ংসম্পূর্ণ একক?
ক) উত্পাদক খ) বায়ুতন্ত্র গ) পুষ্টিদ্রব্য ঘ) বিয়োজক
৩৯। ম্যানগ্রোভ বনাঞ্চলের প্রথমসারির খাদক কোনটি?
ক) হরিণ খ) সারস গ) বাঘ ঘ) শূকর
৪০। কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারিদিকে ঘোরার জন্য কোনটি প্রয়োজন?
ক) মহাকর্ষ বল খ) অভিকর্ষ বল
গ) কেন্দ্রীয় বল ঘ) কেন্দ্রবিমুখী বল
গতকাল প্রকাশিত বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো। ১.ক ২.ক ৩.ঘ ৪.ঘ ৫.খ ৬.ঘ ৭.ঘ ৮.গ ৯.গ ১০.ঘ ১১.ঘ ১২.খ ১৩.ঘ ১৪. গ ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.ক
