দ্বাদশ শ্রেণি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ২৯ জুন ২০১৪, ২০:৩৩
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায়টির খুঁটিনাটি পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। আজ ২য় অধ্যায়-কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে অপটিক্যাল ফাইবার ক্যাবল সম্পর্কে আলোচনা করা হলো। এই প্রশ্নোত্তরটি সংগ্রহ করে মনোযোগ সহকারে পড়বে। প্রশ্ন-১। অপটিক্যাল ফাইবার ক্যাবল কী? অপটিক্যাল ফাইবার ক্যাবলের গঠন, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। উত্তর : অপটিক্যাল ফাইবার ক্যাবল : অপটিক্যাল ফাইবার ক্যাবল হচ্ছে কাঁচের তন্তুর তৈরি এক ধরনের ক্যাবল যার মাধ্যমে আলোর গতিতে ডাটা আদান প্রদান করা হয়। হাজার হাজার কাঁচের তৈরি তন্তু ব্যবহার করে এ ধরনের ক্যাবল তৈরি করা হয়। এ ক্যাবলের মধ্য দিয়ে উপাত্ত স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। সাধারণত ফাইবারের জ্যাকেট হিসেবে প্লাস্টিক ব্যবহূত হয়ে থাকে। বর্তমানে যে সমস্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল পাওয়া যায় তার ডাটা ট্রান্সমিশন হার 100 mbps থেকে 2 gbps। গঠন : অপটিক্যাল ফাইবার ক্যাবল তিনটি অংশের সমন্বয়ে গঠিত। অংশ তিনটি হল- কোর, ক্লাডিং এবং জ্যাকেট। সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁঁশের সমন্বয়ে গঠিত। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে কোর। কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং। ক্লাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুরনায় কোরে ফেরত পাঠায়। বাইরের অংশটি হল জ্যাকেট বা ক্লাডিং যা কোরকে আবৃত করে রাখে। এটি প্লাস্টিক বা অন্যান্য পদার্থের সমন্বয়ে তৈরি একটি আবরণ, যা ফাইবারকে আর্দ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। নিচের চিত্রে ফাইবার অপটিক্যাল ক্যাবলের গঠন দেখানো হল : ফাইবার অপটিক্যাল ক্যাবল তৈরির উপাদানগুলো হল- সোডা, বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা এ্যালুমিনা সিলিকেট ইত্যাদি। বৈশিষ্ট্য ১.বৈদ্যুতিক সংকেতের পরিবর্তে আলোক সংকেত আকারে তথ্য স্থানান্তর করে। ২.ক্যাবলের ভিতর কাঁচের নলটি হালকাভাবে বাঁকা করার ব্যবস্থা আছে, ফলে ভেঙ্গে যায় না। ৩.দ্রুত ডাটা আদান-প্রদান সম্ভব। ৪.বড় ধরনের নেটওয়ার্কে এ ক্যাবল ব্যবহূত হয়। ৫.অতি স্বচ্ছতা। ৬.রাসায়নিক নিস্ক্রিয়তা। ৭.শক্তির অপচয় কম। ৮.সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা। সুবিধা : ১. উচ্চ গতি, চ্যানেল সংখ্যা বেশি, আকারে ছোট, নমনীয় এবং ওজন অত্যন্ত কম। ২.আলোর তীব্রতা ও গতি বেশি বলে একে সহজে দূরের জায়গায় পাঠানো যায়। ৩. বেশি দূরত্বেও শক্তি অক্ষুণ্ন থাকে এবং শক্তি ক্ষয় কম হয়। ৪. অন্তরক পদার্থ দিয়ে তৈরি বলে বিদ্যুত্ চৌম্বকীয় প্রভাব থেকে মুক্ত। ৫.ডাটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা সবচেয়ে বেশি। অসুবিধা : ১.ফাইবার অপটিক্যাল অত্যন্ত দামী। ২.ফাইবার অপটিক্যাল ক্যাবল ইনস্টল করা অন্যান্য ক্যাবলের চেয়ে তুলনামূলকভাবে ঝামেলাপূর্ণ। ৩.ফাইবার অপটিক্যাল ক্যাবল U আকারে বাঁকানো যায় না। গতকাল বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো। উত্তরপত্র: ১সবগুলো.২. বাস টপোলজি,৩.এলোমেলা ভাবেও থাকতে পারে . ৪. i ও iii ৫.স্টার টপোলজিতে ৬. সুইচ ৭. i, ii ও iii৮.অনেকগুলো স্টার টপোলজির মত ৯. মেশ,১০. i, ii ও iii ১১. সবার জন্য উন্মুক্ত ১২. ক্লাউড কম্পিউটিং ১৩. i, ii ও iii ১৪. Facebook ১৫. ক্লাউড কম্পিউটিং