সিঙ্গার-এ হাউসফুল ঈদ অফার

আপডেট : ২৯ জুন ২০১৪, ২০:৩৭
পবিত্র-ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সিঙ্গার সারাদেশে শুরু করেছে ‘সিঙ্গার এ হাউসফুল ঈদ’ ক্যাম্পেইন। দেশব্যাপী যে কোন সিঙ্গার মেগা, সিঙ্গার প্লাস ও সিঙ্গার প্রো শপ থেকে যে কোন ব্র্যান্ডের ফ্রিজ এবং রঙিন টিভি কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পাবেন ১০০% পর্যন্ত ডিসকাউন্ট। সিঙ্গারসহ সকল ব্র্যান্ডের এলইডি টিভিতে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট। এছাড়াও থাকছে যে কোন ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন, ফার্নিচার, স্মার্টফোন, কম্পিউটার ও ওয়াশিং মেশিনসহ নানা পণ্যে নিশ্চিত ডিসকাউন্ট। এর সাথে থাকছে ১২ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধাসহ ১২০ দিন পর্যন্ত ০% ইন্টারেস্টে নগদ মূল্য পরিশোধের সুবিধা। -প্রেস বিজ্ঞপ্তি