সাতক্ষীরা মেডিকেল কলেজের বঙ্গবন্ধু হলে কলেজ ছাত্রলীগ একটি ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছিলো গতকাল। তারা এতিম, দুস্থ শিশুদের সৌজন্যে আয়োজন করেছিলো এ ইফতার।
প্রায় ১০০ এতিম মাদ্রাসা শিক্ষার্থী এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে অধ্যয়নরত প্রায় ১০০ শিক্ষার্থীর সমন্বয়ে সর্বোমোট ২০০ শিক্ষার্থীর ইফতার করালো সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ।
আরও পড়ুন: গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
সংগঠনটির সভাপতি মোঃ আজমল হোসেন বলেন, ‘প্রতি বছর মাহে রমজান আমাদের মাঝে একটি বিশেষ সংযমের বার্তা নিয়ে আসে। গরীব, দুস্থ মানুষেরা অনেক সময় খাবার না পেয়ে যে কষ্ট ভোগ করে তার সামান্য হলেও আমরা এই রমজান মাসে অনুভব করতে পারি। আমরা চাই, ধনী গরিব সকলের মাঝে বৈষম্য দূর হোক। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠুক। মহান আল্লাহ আমাদের রোযা, ইফতার,সেহেরী কবুল করে নিক। আমিন।’
ইত্তেফাক/নূহু
