জোকস

আপডেট : ২৯ জুন ২০১৪, ২০:৩৯
 ছোট্ট বিল্টুকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ডাকপিয়ন তার হাতেই বিল্টুর মায়ের চিঠিটা দিয়ে বললেন, ‘এই যে খোকা! এটা তোমার মায়ের কাছে দিয়ে দিও!’ কিন্তু দরজা দিয়ে ভেতরে ঢুকতে যেয়ে হঠাত্ করেই বিল্টুর হাত থেকে চিঠিটা উড়ে গিয়ে বৃষ্টির জমা পানিতে পড়ে ভিজে গেল। বিল্টুও দেরী না করে ভেজা চিঠিটা উঠিয়ে নিয়ে ডাকপিয়নের কাছে গেল। তারপর চিঠিটা তাকে দেখিয়ে বললো, ‘দেখুন এই চিঠিটা না ভিজে গেছে। আমাকে আপনার ব্যাগ থেকে পাল্টে একটা ভালো চিঠি দিন!’  :তোর হাতে কী ফুল এটা? গোলাপ? :না এটা হলো ক্রিসেনথিমাম। :আরে দূর এই নামে আবার কোনো ফুল আছে না কি? :অবশ্যই আছে। :তাহলে ফুলের নামটা বানান করে বলতো, আমি ইন্টারনেটে খুঁজে দেখি। :না...মানে! তুই-ই মনে হয় ঠিক বলেছিস! এটা গোলাপই হবে।  বৃষ্টির মাঝে স্কুলে আসতে সজলের একটু দেরী হয়ে গেল। কিন্তু ক্লাসশিক্ষক সেটা মানতে নারাজ। তাই সজল ক্লাসের দরজায় দাঁড়াতে না দাঁড়াতেই তিনি জেরা শুরু করলেন- :এত দেরী করলি কেন? :স্যার রাস্তা এত পিচ্ছিল ছিল যে এক পা সামনে এগুলে দুই পা পেছনে চলে যাচ্ছিলাম! :ফাজলামি করার জায়গা পাস না! তাহলে স্কুলে এসে পৌঁছুলি কেমন করে? :স্যার, আমি তো রাস্তার এই অবস্থা দেখে সাথে সাথেই স্কুলের উল্টো পথে রওনা করেছিলাম। আর সেখান থেকে পেছাতে পেছাতেই এখন স্কুলে এলাম।  মা :কী ব্যাপার? এক হাতে মোজা পড়েছ কেন? আরেকটা কি হারিয়েছ? ছেলে :না মা, আরেকটা হারাইনি তো! এখন একটাই খুঁজে পেয়েছি!