ছাত্রলীগ নেতা আহতের জের

সাবেক ও বর্তমান এমপির সমর্থকরা মুখোমুখি

আপডেট : ২৯ জুন ২০১৪, ২১:৩৯
শনিবার বিকালে মহেশপুর সরকারি ডিগ্রী কলেজের ছাত্রলীগ নেতা আহত হওয়ার ঘটনায় বর্তমান এমপি নবী নেওয়াজ সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং সাবেক এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল সমর্থকরা মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বর্তমান এমপির সমর্থকরা মহেশপুর ভাস্কর্য মোড়ে ঝিনাইদহ জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে প্রতিবাদ সভা করেন। এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আলিম হোসেন, আতিয়ার রহমান, আব্দুল হক মাষ্টার, রায়হান বেগ, ছাত্রলীগ নেতা আমিনুর রহমান প্রমুখ। সভা শেষে একটি মিছিল শহরমুখী হলে পুলিশ থানা মোড়ে থামিয়ে দেয়। অপরদিকে জনতা ব্যাংক মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এমএ আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল, আ’লীগে সাধারণ সম্পাদক ময়জউদ্দীন হামিদ, আশরাফুন্নাহার শিউলী, এম এ মঞ্জু প্রমুখ। সভা শেষে মিছিল করার চেষ্টা করলে পুলিশ থামিয়ে দেয়। উল্লেখ্য, ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন আহত হওয়ায় দোষীদের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বর্তমান এমপির সমর্থকরা এবং ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ ৮ জনের নামে মামলা হওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাবেক এমপির সমর্থকরা।