অপহরণের এক বছরেও রিপনের সন্ধান মেলেনি

আপডেট : ২৯ জুন ২০১৪, ২১:৩৯
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণের এক বছর পরেও সন্ধান মেলেনি দিনমজুর রিপনের (২৪)। গত এক বছরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জন প্রতিনিধিদের কাছে বার বার ধরনা দিয়েও রিপনকে ফেরত পাওয়া যায়নি। সর্বশেষ আদালতে মামলা করার পরও ছেলেকে না পেয়ে রিপনের মা ষোলঘর পাকিরাপাড়া গ্রামের সুফিয়া বেগম (৫০) এখন শয্যাশায়ী। তার অন্য ছেলেরাও বিয়ের উপযুক্ত ভাইয়ের সন্ধ্যান না পেয়ে পাগল প্রায়। এদিকে মামলার প্রধান আসামি পলাতক থাকলেও অন্য আসামিরা জামিনে এসে মামলা তুলে নেয়ার জন্য উল্টো হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারটি। পরে নিরূপায় হয়ে ২০১৩ সালের ৩ নভেম্বর চারজনকে আসামি করে অপহরণ, হত্যা ও লাশ গুমের অভিযোগে মুন্সীগঞ্জ আদালতে একটি মামলা দয়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান তদন্ত শেষে ঘটনাটি সত্য বলে প্রতিবেদন দাখিল করেন। এতে আদালত তাজুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ও অন্য আসামিদের জামিন প্রদান করে। আসামিরা জামিনে এসে মামলা তুলে নেয়ার জন্য অনবরত চাপ প্রয়োগ করছে বলে রিপনের ভাই সুমন অভিযোগ করেন।