ইত্তেফাক রিপোর্ট
ভেজাল, পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে দুইটি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে গঠিত টিম গতকাল মঙ্গলবার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে।
এরমধ্যে প্রিয়জন মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার এবং চাইপাই চাইনিজ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপি সূত্র জানিয়েছে।
