১৯৭০ সালে ৬ একর জমির উপর সিংগাইর ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত। এ উপজেলার শিক্ষার্থীদের জন্য একমাত্র ডিগ্রি কলেজ। বর্তমানে কলেজটিতে ২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এসব শিক্ষার্থীর জন্য একটি পুরোনো হোস্টেল রয়েছে। এটি যে কোন মুহূর্তে ধসে পড়তে পারে। ছাত্রাবাস থাকলেও ঝুঁকিপূর্ণ হওয়ায় কেউ বসবাস করছে না। বাউন্ডারি না থাকায় অনেক সময় বহিরাগতরা হোস্টেলে প্রবেশ করে দিনে জুয়া আর রাতেরবেলায় মাদকের আসরসহ অসামাজিক কার্যকলাপ করছে। বহিরাগতরা কলেজের গাছ ও গাছের ডাল কেটে নিচ্ছে। কলেজের জায়গা অনেকে ভোগদখল করছে। কলেজের বড় একটি পুকুর অনাবাদী রয়েছে দীর্ঘদিন। কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকাবাসী কলেজটি জাতীয়করণের দাবি জানান। সিংগাইর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূরউদ্দীন বলেন, কলেজের জায়গা বর্তমানে দখলমুক্ত। ছাত্রাবাসটি পরিত্যক্ত থাকায় বহিরাগতরা অসামাজিক কার্যকলাপ করতে পারে। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
