সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামে গত শনিবার রাতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আশরাফুল ইসলাম (৩০) ও স্ত্রী মদিনা বেগম (২৪) স্বামী-স্ত্রী আত্মহত্যা করেন। পরিবার ও এলাকাবাসী জানায়, রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘরে ঘুমিয়ে পড়ে। রবিবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায় না। পরে আশরাফুলের বাবা আহসান আলীসহ প্রতিবেশীরা দরজা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দু’জনের মৃতদেহ দেখতে পায়। সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, তাত্ক্ষণিক আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। ঘরের মেঝেতে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা চিঠি পাওয়া গেছে।
