বামনায় বেদখলে সরকারি কোয়ার্টার

আপডেট : ২৯ জুন ২০১৪, ২১:৪০
বামনা উপজেলা পরিষদের ৬টি কোয়ার্টারে ২০টি সরকারি কর্মচারীর পরিবারের বসবাসের কথা থাকলেও সেখানে সরকারি কর্মচারী বসবাস করছে ৩টি পরিবার। অপর ১৭টি পরিবারের মধ্যে রয়েছে বেসরকারি সংস্থা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারী কর্তৃক কোয়ার্টার পরিপূর্ণ থাকায় সরকারি কর্মচারীরা বাসা বরাদ্দ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে বামনা উপজেলা পরিষদের কর্মকর্তা/কর্মচারীরা বিধি-বহির্ভূতভাবে উপজেলা পরিষদের সরকারি বাসায় অবস্থানরত বেসরকারি শিক্ষক/কর্মচারী এবং এনজিও কর্মীদের বাসা বরাদ্দ বাতিলের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদন করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা জানান, বর্তমানে যারা আছেন তাদের কাছ থেকে বাসা ভাড়ার বকেয়া টাকা উত্তোলন করার পরই বাসা বরাদ্দ বাতিল করা হবে।