নোয়াখালী জেলার চাটখিল পৌর বাজার নবগঠিত বণিক সমিতির সভায় শনিবার সন্ধ্যায় হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে কয়েকজন যুবক। এ সময় হামলাকারীরা সভাস্থলে ককটেল বিস্ফোরণ করে মঞ্চ এবং এর সামনের চেয়ার ভাংচুর করে। এ সময়ে ব্যবসায়ীরা প্রাণভয়ে এদিক-সেদিক ছুটে পালিয়ে যায়। এরপর থেকে বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও উত্কণ্ঠা বিরাজ করছে।
