চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২৯ জুন ২০১৪, ২১:৪৪
যশোরের শার্শা উপজেলার সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাজমা খাতুন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন আছেন। ক্যালসিয়াম শূন্যতাসহ তার শরীরে রক্ত থলিতে রক্ত তৈরি হচ্ছে না। ৩ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা আব্দুল কাদের পেশায় দিনমজুর ও মা হাজেরা বেগম গৃহিণী। তার সুস্থতার জন্য ৩ লাখ টাকা প্রয়োজন। তার পরিবার সমাজের সহূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:বাংলাদেশ কৃষি ব্যাংক, লক্ষণপুর শাখা, শার্শা, যশোর। ব্যাংক হিসাব নম্বর: ৬১৩৩ মোবাইল: ০১৯৬৬-৯৯৮৩০৩।