‘স্বাধীনতা স্তম্ভ’ প্রকল্প পরিদর্শন করেছে সংসদীয় কমিটি

আপডেট : ২৮ মে ২০১৯, ২২:২০

হলরুম করার সুপারিশ

ইত্তেফাক রিপোর্ট

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গতকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণাধীন ‘স্বাধীনতা স্তম্ভ’ প্রকল্প কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছে। কমিটির সভাপতি শাজাহান খানের নেতৃত্বে প্রকল্প এলাকা পরিদর্শনকালে কমিটির সদস্য মইনউদ্দীন খান বাদল সঙ্গে ছিলেন। কমিটি প্রকল্প কাজে কিছু সংশোধনীর সুপারিশসহ প্রকল্প এলাকায় লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমসহ একটি হল রুমের ব্যবস্থা রাখার সুপারিশ করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।