মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:০৬
মানিক চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী রাজনীতিবিদ ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরীর ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মানিক চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামে প্রয়াতের আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া পারিবারিকভাবে রাউজান উপজেলার জগত্পুর অনাথ আশ্রমে শিক্ষার্থীদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। মো. শাহ আলম মিয়া নোয়াখালীতে চৌমুহনী পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চৌমুহনী পৌরসভার উদ্যোগে বাদ আছর স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া চৌমুহনী চৌরাস্তায় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। অপরদিকে উত্তর নাজিরপুর ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসায় কোরআনখানি ও মিলাদ মাহফিল, বাদ জোহর আরো কয়েকটি মসজিদ এবং মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।