আবদুস সালাম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সালাম (৭০) চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন। খাগাতোয়া গ্রামে ঈদগা মাঠে গতকাল বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
