রমজানে লোডশেডিং যেন না হয়

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:১১
বর্তমান সময়ে লোডশেডিংয়ের কথা না বললেই নয়। এই পবিত্র রমজানের দিনগুলোতে লোডশেডিং একটি কষ্টের নাম। শহর নগর কিংবা গ্রাম এলাকায় এখন লোডশেডিং স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লোডশেডিংয়ের কারণে উত্পাদন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে। তাই বিদ্যুত্ উত্পাদন বাড়িয়ে লোডশেডিং সহনীয় মাত্রায় আনুন অন্তত রমজান মাসের জন্য—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কামনা। আজিম উল্যাহ হানিফ, শাকতলী, নাঙ্গলকোট, কুমিল্লা