কঙ্গো মিশনে নারী পুলিশ কন্টিনজেন্ট

আপডেট : ২৮ মে ২০১৯, ২২:২১

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের একটি নারী কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিচ্ছে। ১৮০ পুলিশ সদস্যের এ দলটি বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ কন্টিনজেন্টকে প্রতিস্থাপন করবে। তারা সোমবার গভীর রাতে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতিসংঘ মিশনগামী ‘ব্লু হেলমেট’ পরিহিত নারী শান্তিরক্ষী বাহিনীর পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান। কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার সালমা সৈয়দ পলি। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের অন্তর্ভুক্তি হয় ২০১০ সালে। তারা হাইতি মিশনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শান্তিরক্ষার পাশাপাশি ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জনগণকে মানবিক সহায়তা দিয়েছেন।