গতকাল রবিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে শেউলী গ্রামে জুয়ার আসর থেকে পুলিশসহ ২ জনকে আটক করেছে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশ কনস্টেবল ফরিদ ও রমজান নামে একজনের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার উত্তর কান্দিপাড়া শেউলী গ্রামে রহিত দপ্তরীর বাড়িতে দীর্ঘদিন যাবত জুয়া খেলা চলে আসছিল। এলাকার লোকজন বারবার পাগলা থানার পুলিশকে ঘটনাটি জানালেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। গতকাল রবিবার খেলা শুরুর পর এলাকাবাসী রহিতের জুয়ার আসরে হানা দেয়। পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্য জুয়াড়িরা পালিয়ে যায়।
