রংপুরে ৮ জামায়াত শিবির কর্মীসহ গ্রেফতার ৫২

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:৩৩
জেলার বিভিন্ন এলাকায় গত শনিবার রাত থেকে গতকাল রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জামায়াত-শিবির কর্মীসহ সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ৫২ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে দুর্ধর্ষ শিবির ক্যাডার পুলিশ হত্যাসহ একাধিক মামলার আসামি মিজানুর রহমান (২২) গ্রেফতার হয়েছেন। জেলার পীরগাছা উপজেলার সাতদরগা এলাকা থেকে গতকাল রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। রংপুর গোয়েন্দা পুলিশের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জামায়াত-শিবির কর্মী, ২ সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে জেলার ৮ থানায় বিশেষ অভিযানে গত শুক্রবার রাত থেকে গত শনিবার ভোর পর্যন্ত জামায়াত-শিবিরের ১১ কর্মীসহ ৬৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।