বজ্রপাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দবির আলী (৪৫), জুয়েল (২৫), হরিপুর উপজেলায় ফজলুর রহমান (৩৮) ও আনোয়ারা (৫০) নামে ৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টা পর্যন্ত পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসলধারে বৃষ্টিপাত চলাকালে বেলা সাড়ে ১১টায় পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের দবির আলী পুকুরে মাছ ধরছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ১১টার দিকে ভামডা গ্রামে বজ্রপাত হলে জুয়েল মারা যান। ওই সময় জুয়েল বাড়িপাশের জমিতে চাষাবাদ করছিল।
অপরদিকে বিকেল ৫টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ফজলুর রহমান মাঠে গরু বাঁধতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
