কিশোরগঞ্জে খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড ৫ জনের যাবজ্জীবন

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:৪৪
কটিয়াদী উপজেলার ওয়েজউদ্দিন ফটিককে খুন ও তার লাশ গুমের দায়ে শরীফ নামে একজনকে ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জের ২য় আদালতের অতিরিক্ত দায়রা জজ আজিজ আহমদ ভূঞা গতকাল রবিবার বিকালে এই রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আলমগীর, নূর মোহাম্মদ হাছুনি, সোলেমান, জামিল ও সাদেক। আলমগীর ও নূর মোহাম্মদ হাছুনি পলাতক রয়েছেন।