স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে পোর্টিজি আর৩০ মডেলের তোশিবা কোরআই৫ ল্যাপটপ। অরিজিনাল উইন্ডোজ প্রফেশনালসহ এতে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ১৩.৩” এইচডি এলইডি ডিসপ্লে, ইন্টেল ৪৬০০ গ্রাফিক্স কার্ড, ৫০০ জিবি হার্ডডিস্ক, ওয়েবক্যাম, স্টেরিও স্পিকার প্রভৃতি। এর ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ৯ ঘণ্টা পর্যন্ত। ৩ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টিসহ মূল্য ১,২৭,০০০ টাকা।
