একজন এ্যাকাউন্ট্যান্ট তার স্ত্রীকে বললেন ‘গত রাতে আমি একবারের জন্যও দুচোখের পাতা এক করতে পারিনি। কিছুতেই ঘুম আসছিল না।
স্ত্রী :সেক্ষেত্রে তুমি একবার চোখ বন্ধ করে মনে মনে ভেড়ার পাল গুনে দেখতে পারতে। তাহলে ঠিকই একসময় চোখে ঘুম চলে আসতো।
স্বামী :গুনেছিলাম। কিন্তু প্রথম পালটা গোনার সময়ই একটা ভুল করে ফেলেছিলাম। তারপর সেই ভুলটা ঠিক করতে করতেই রাত কাবার হয়ে গেল ।
সর্দারজি :ডাক্তার সাহেব, কিছু একটা করুন। সমুদ্র সৈকতে হাঁটতে যেয়ে একটা কাঁকড়া আমাকে কামড়েছে।
ডাক্তার :কই কই দেখি?
সর্দারজি :আরে জ্বালা! আমি কি কাঁকড়াটা পকেটে করে নিয়ে এসেছি না কি যে আপনাকে দেখাব?
সিনেমা হলের সামনে গিয়ে সিএনজি অটোরিক্সার এক চালক হলের দারোয়ানের কাছে জানতে চাইল— ভাই হল কী ভাঙছে?
—না এখনো ভাঙে নাই, তয় মছমছ করতাছে!’ উত্তরে জানালো দারোয়ানটি।
এক শিশু ইঁদুর জীবন প্রথমে একটা বাঁদুড়কে আকাশে উড়তে দেখে দৌড়ে তার মায়ের কাছে গিয়ে বলল—
:জানো মা, আজ না আকাশে একটা পরী উড়তে দেখলাম!
স্বামী অফিস থেকে ফেরার পর স্ত্রী তার কাছে জানতে চাইলেন—
স্ত্রী :এই কাল তো আমার জন্মদিন। তুমি কোনো গিফট আনোনি?
স্বামী বাইরে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি গাড়ি স্ত্রীকে দেখিয়ে বললেন— ‘ঐ যে দূরে কী দেখতে পাচ্ছো ওই টা বলোতো?
স্ত্রী :একটা হালকা মেরুন রঙের গাড়ি।
স্বামী :হুমম! ঠিক এই রঙেরই একটা দামী নেলপলিশ এনেছি তোমার জন্য!
