৬ষ্ঠ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য সম্মেলন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব দুই বাংলার কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়। রবিবার মহাকবির ১৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুসূদন সাহিত্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি-সাহিত্যিক সম্মেলনে অংশ নেয়ায় সম্মেলনকেন্দ্র মিলন মেলায় পরিণত হয়। সম্মেলনে বিশিষ্ট কবি গাজী শাহ্জাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুসূদন গবেষক সরদার রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলকাতার বিশিষ্ট কবি ড. ভারতী বন্দ্যোপাধ্যায়, ড. রাসবিহারী দত্ত, আনসার-উল হক, কবি অপূর্ব কর, বিশিষ্ট কবি অরুপ পান্তী, বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর আব্দুল মান্নান, আঞ্চলিক উপভাষা গবেষক অধ্যাপক কাজী মুহাম্মদ অলিউল্লাহ, ইতিহাস সংগ্রাহক অধ্যাপক আবুল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাধারণ সম্পাদক কবি মোস্তাফিজুর রহমান উজ্জল, মধুসূদন সাহিত্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক কবি সোবহান আমিন প্রমুখ।
