ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ একে একরামুজ্জামানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। হাজী মোঃ তিতন ফকির সভাপতি, সৈয়দ মোঃ ইকবালকে সাধারণ সম্পাদক করে হরিপুর ইউনিয়ন, হাজী মোঃ সোনা মিয়া সভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কুন্ডা ইউনিয়ন, ফরহাদ মেম্বার সভাপতি, আরব আলী মেম্বারকে সাধারণ সম্পাদক করে ফান্দাউক ইউনিয়ন, সফিকুল রহমান সভাপতি, সৈয়দ সোহেল আবদালকে সাধারণ সম্পাদক করে চাপরতলা ইউনিয়ন, হাজী মোঃ বরকত উল্ল্যাহ সভাপতি, আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করে ভলাকুট ইউনিয়ন, মোঃ আমিরুল হোসেন চকদার সভাপতি, রহমত আলীকে সাধারণ সম্পাদক করে নাসিরনগর সদর ইউনিয়ন, হাজী মোহাম্মদ আলী সভাপতি, তাবারক ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে চাতলপাড় ইউনিয়ন, হাজী মোঃ তারিক মিয়া সভাপতি, আবুল কাসেমকে সাধারণ সম্পাদক করে গোয়ালনগর ইউনিয়ন, হাজী মোঃ সালাহ উদ্দিন চৌধুরী সভাপতি, সফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ধরমন্ডল ইউনিয়ন, রেজাউল করীম পাঠান সভাপতি, একেএম খালেদকে সাধারণ সম্পাদক করে গোকর্ণ ইউনিয়ন, আইয়ুব খান সভাপতি, মজনু মিয়াকে সাধারণ সম্পাদক করে পূর্বভাগ ইউনিয়ন, আবুল হোসেন সভাপতি, একেএম মামুন আলীকে সাধারণ সম্পাদক করে গুনিয়াউক ইউনিয়ন ও বিল্লাল চৌধুরী সভাপতি মোঃ ছফিল মিয়াকে সাধারণ সম্পাদক করে বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
