নানা সমস্যায় আদিনা ফজলুল হক সরকারি কলেজ

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:০২
উত্তরবঙ্গের প্রাচীন বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজ নানা সমস্যায় জর্জরিত হয়ে মুখ থুবড়ে পড়েছে। কলেজে ১৪টি বিষয়ে শিক্ষকের পদ সংখ্যা ৪৪ জন হলে বর্তমানে আছে ২৩ জন। কলেজের অফিস সহকারী লোকমান হোসেন জানান, এখানে শিক্ষকরা যোগ দিয়ে কিছুদিন থাকার পর বিভিন্ন চেষ্টা-তদবির করে আবার তারা চলে যান। শিক্ষকদের এ কলেজের না থাকার মূল কারণ হলো কলেজে শিক্ষকদের জন্য কোন আবাসিক ভবন নেই। নেই কোন হোটেল বা রেস্টুরেন্ট। নেই অন্যান্য আসবাবপত্র। এক কথায় কলেজটি সরকারি হলেও প্রকৃতভাবে সরকারি সুযোগ-সুবিধা নেই বললেই চলে। এ ব্যাপারে অধ্যক্ষ ডঃ মোহাঃ তৈয়বুর রহমান সমস্যাগুলোর কথা স্বীকার করে বলেন, শিক্ষক সংকট, আবাসিক সংকট ও ছাত্রীদের কমনরুম ও হোস্টেল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখপূর্বক ডিজি অফিস, শিক্ষামন্ত্রণালয় ও সচিবালয়ে প্রতিমাসের শেষে মাসিক প্রতিবেদন পাঠালে আজঅবধি কোন সমাধান হয়নি।