বহু দেন-দরবারের পর অবশেষে মুক্তিপণের টাকা দিয়ে জলদস্যু জিয়া বাহিনীর কবল থেকে ফিরে এসেছে ২ কাঁকড়া জেলে। গত রবিবার সন্ধ্যায় সোরা গ্রামের মকবুল শেখের ছেলে অয়েজকুরুনী ও একই গ্রামের সিরাজুলের ছেলে নূরুজ্জামান মুক্তিপণ দিয়ে জিয়া বাহিনীর কবল থেকে বাড়িতে ফেরে বলে জানা যায়। এদিকে টাকা না দিতে পারায় অপহূত অপর জেলে একই এলাকার আলী সানার ছেলে করিম সানা এখনও জিয়া বাহিনীর কবলে বন্দী। গাবুরা ইউপি চেয়ারম্যান হাজী মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৭ জুন সুন্দরবনের জলদস্যু জিয়া বাহিনী প্রধান জিয়া মুক্তিপণ চেয়ে ৩ জেলেকে অপহরণ করে।
