সাতক্ষীরায় নিত্যপণ্যের দাম তদারকিতে মাঠে নেমেছে প্রশাসন

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:৪৬
সাতক্ষীরায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পবিত্র রমজান মাসের প্রথম দিনেই বাজার তদারকিতে নেমেছেন জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল। সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরস্থ বড় বাজার পরিদর্শন করেন। এসময় প্রতিনিধি দলের সদস্যরা পাইকারী বাজারের সাথে খুচরা বাজারে মূল্যের পার্থক্য, নিয়ম অনুয়াযী বাজার দরের তালিকা টানানো, খাদ্যে ফরমালিন ও ভেজাল দেয়া হচ্ছে কিনা প্রভৃতি বিষয় তদারকি করেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে বাজার দর টানানোর নির্দেশ দেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে সাতক্ষীরা পৌর মেয়র এমএ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের হোসেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, মত্স্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।