নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পরিষদের নয়জন সদস্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অনাস্থা প্রদান করেন। মেম্বারদের লিখিত অভিযোগে জানা যায়, চেয়ারম্যান পরিষদের সদস্যদেকে পাস কাটিয়ে নিজের ইচ্ছামাফিক কাজ করে যাচ্ছে। এতে এলাকার উন্নয়ন ও সুশাসন ব্যাহত হচ্ছে। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার জানান, ইউপি সদস্যদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
