পিরোজপুর ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু ৬৩নং ধাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ১৪নং শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যায়ল চ্যম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশ নেয়। গতকাল সোমবার উপজেলার হাসপাতাল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ৬৩নং ধাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যম্পিয়ন হয়। পরে বিজয়ী দলের মাঝে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে ইউএনও কাজী মাহাবুবুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জাতীয়পার্টি (জেপি)র উপজেলা সদস্যসচীব ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান টুলু।
