নরসিংদীতে ছয়দিন ধরে প্রতিবন্ধী যুবক নিখোঁজ

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:৪৭
নরসিংদীতে ছয়দিন ধরে মোঃ রাসেল মিয়া (২২) নামে এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ। সে নরসিংদী সদর উপজেলার মাধবদী জোয়ারাকান্দা গ্রামের মোঃ হারিজ মিয়ার ছেলে। গত ২৫ জুন দুপুরে রাসেল তার নানীর বাড়ি টেক পাড়ার বেড়াতে গিয়ে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করেও তারা কোন সন্ধান করতে পারেনি। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় তার বাবা একটি সাধারণ ডায়রী করেছেন। নিখোঁজ রাসেল মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, সে একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে, পরনে ছিল কালো হাফপ্যান্ট ও গেঞ্জি।