ঝিনাইগাতীতে বন ধ্বংস করে বালু লুট

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:১৬
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় সামাজিক বন ধ্বংস করে বালু লুট চলছে। স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল মহারশি নদীর গোমরা সামাজিক বনায়ন ধ্বংস করে বালু লুটপাট চালিয়ে আসছে। এ নিয়ে সামাজিক বনের অংশীদারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, ছামিউল ফকির নামে জনৈক ব্যক্তি সীমান্তের বিজিবি সদস্য ও বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সীমান্তের জিরো পয়েন্ট গোমরা এলাকার সামাজিক বন ধ্বংস করে বালু লুটপাট চালিয়ে আসছে। এ ব্যাপারে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় লেখালেখিও করা হয়েছে। কিন্তু কোন প্রতিকার হয়নি। বন্ধ হয়নি অবৈধভাবে বালু লুটপাট। সামাজিক বনের অংশীদার মোঃ শাহজাহানসহ গ্রামবাসীরা জানায়, গত ২০০৩ সাল থেকে প্রায় ৪ হেক্টর বন ধ্বংস করে বালু কেটে নেয়া হয়েছে।