সিলেটে জেএমবির মামলায় ২ জনের সাক্ষ্য গ্রহণ

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:১৮
সিলেট নগরীর টিলাগড়স্থ পূর্ব শাপলাবাগের সূর্যদিঘল বাড়ির চাঞ্চল্যকর বিস্ফোরক মামলায় রবিবার আদালতে দুই জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সিলেট জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ জেলা দায়রা জজ মো. মুহিদুল ইসলাম তাদের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় আদালতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির নেতা শায়েখ আব্দুর রহমানের স্ত্রী নূরজাহান বেগমসহ ৭ জঙ্গি ইপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পিপি নওশাদ আহমদ চৌধুরী জানান, ২০০৬ সালের ২ মার্চ পূর্ব শাপলাবাগের সূর্যদিঘল বাড়ি থেকে তত্কালীন জেএমবি প্রধান শায়েখ আবদুর রহমানকে গ্রেফতারের সময় বিস্ফোরকও উদ্ধার করা হয়। এই মামলায় ৪৪ জন আসামির মধ্যে ইতোমধ্যে ৩০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।