মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:২১
কাজী শামসুল হক পিরোজপুরে স্বরূপকাঠি উপজেলার স্বাধীনতা সংগ্রামী শহীদ কাজী শামসুল হকের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে তত্কালীন পিরোজপুর মহকুমার পাকিস্তানী সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজের আদেশে এক পাকসেনা তাকে গুলি করে হত্যা করে। তার মৃতদেহ জেলার হুলারহাট বধ্যভূমির নদীগর্ভে হারিয়ে যায়। পাকিস্তান আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও গণআন্দোলনে তিনি বলিষ্ঠভাবে যুক্ত ছিলেন। নাসরিন সুলতানা দিব্যপ্রকাশের স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকার স্ত্রী নাসরিন সুলতানার ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মো. মকবুলার রহমান সহকারী সচিব (ড্রাফটিং) মো. মকবুলার রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আত্মীয়, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। শেখ আবদুল খালেক ভূঞা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রানীখার এস এ হান্নান মাধ্যমিক কারিগরি ও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সমাজসেবক শেখ আবদুল খালেক ভূঞার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আড়াইবাড়ী দরবার শরীফ জামে মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে।