পাকিস্তানের সামরিক বাহিনী গতকাল সোমবার উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় তালেবান বিরোধী স্থল অভিযান শুরু করেছে। এর মধ্যদিয়ে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। সরকারি কর্মকর্তারা জানান, তালেবান জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা ও গোলা বর্ষণের দু’সপ্তাহ পর স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে সৈন্যরা উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ’র দিকে অগ্রসর হয়। সরকার আশা প্রকাশ করছে, স্থল অভিযানের মাধ্যমে তালেবান জঙ্গিদের দুর্বল করে ফেলা সম্ভব হবে। -এএফপি
