উখিয়ার হাটবাজারে রোজার শুরুতেই নিত্যপণ্যের মূল্য বেড়ে গেছে। কাঁচা মরিচের দাম ৬০ টাকা থেকে বেড়ে ২৫০ টাকা কেজি হয়েছে। এছাড়া পেঁয়াজ, ছোলা, তেল, ডাল, রসুনসহ সবজি ও মাছ-মাংসের বাজার লাগামহীন হয়ে উঠেছে। ভ্রাম্যমাণ আদালতেও কাজ হচ্ছে না। এ পর্যন্ত কোন দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে দেখা যায়নি। যে চিংড়ি মাছের কেজি ২শত টাকা বিক্রি হয়েছে সেই চিংড়ি এখন বিক্রি হচ্ছে ৫শত টাকা দরে। এভাবে প্রতিটি পণ্যের দাম বাড়ানোর ব্যাপারে জানতে চাইলে স্থানীয় পাইকারি ব্যবসায়ী তপন দে জানান, খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে।
