আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক, সাবেক এমএলএ, মুক্তিযুদ্ধের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কমান্ড কাউন্সিলর চেয়ারম্যান, স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শ্রম-সমাজকল্যাণ-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা জহুর আহম্মদ চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চট্টগ্রাম জহুর আহম্মদ স্মৃতি সংসদ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিকাল ৩টায় মরহুমের দামপাড়াস্থ কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ এবং বিকাল ৪টায় রিমা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
