আজ ১৮ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ৩ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২। শুভবার: সোমবার। শুভরত্ন: মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: অস্থির, চঞ্চল, কল্পনাপ্রবণ ও রোমান্টিক। আপনি বিনয়ী হলেও একটা দ্বন্দ্ব ও সন্দেহ আপনার মনে প্রায়ই কাজ করে। আবেগ ও অনুভূতি আপনাকে দোলা দিবে বেশি। একগুঁয়েমি একদম পছন্দ নয়। ভ্রমণ, বৈচিত্র্য ও সমুদ্রের প্রতি রয়েছে আকর্ষণ। আপনি জীবন সম্পর্কে অনেক স্বপ্ন দেখবেন। প্রচণ্ড আগ্রহ ও উদ্দীপনা নিয়ে আপনি কাজে ঝাঁপিয়ে পড়বেন। আর একাগ্রতা থাকলে যেকোনো পেশায় থাকুন না কেন খ্যাতি ও প্রতিষ্ঠা আসবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী হেরম্যান হেস, প্যাট্রিক লুমুম্বা, বৃটিশ প্রধানমন্ত্রী এ্যালেক ডগলাস হোম, বিজ্ঞানী ড্রাইডেন প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের প্রবঞ্চনার শিকার হতে পারেন। কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করা ঠিক হবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পরপোকারে আনন্দ পাবেন। পাওনা টাকা আদায় হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। মন চঞ্চল হওয়ার আশঙ্কা আছে। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদেদর জন্য দিনটি শুভ। গবেষণামূলক কাজে সাফল্য আসতে পারে। বিদেশ ভ্রমণের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। অপ্রত্যাশিত কোনো প্রাপ্তির যোগ আছে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। লোকসানে কোনো জিনিস বিক্রি না করলেই ভালো করবেন। কেউ আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কাজকর্মে অন্যের সহযোগিতা পাবেন। সহযোগিতা কাজে লাগাতে চেষ্টা করুন। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। চাকরিজীবীদের কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ বেকারদের কারো কারো চাকরি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। আয়ের সূত্রগুলো সচল থাকবে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো বিশেষ ব্যাপারে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। অকারণ ব্যস্ততা পরিহার করুন। ভোগ্য পণ্যের ব্যবসায়ীদেরকে সতর্ক থাকতে হবে। বাকি বকেয়া পরিহার করতে পারলে ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দূরদর্শিতার অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে না। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কারো কথার উপর নির্ভর করে বিনিয়োগ করবেন না। বিবাহিত কন্যার জন্য উদ্বিগ্ন হতে পারেন। কেনো জরুরি প্রয়োজনে বাইরে যেতে হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আজ চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। আবেগপ্রসূত সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। অনুকূল সময়ের জন্য অপেক্ষা করুন। গুরুত্বপূর্ণ কোনো কাজে ভালো করে ভেবে নিন। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। মুরব্বিদের পরামর্শে উপকৃত হতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত চিন্তা-ভাবনা করে নিন। রাস্তা-ঘাটে চলাফেরায় সতর্ক থাকুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। পরিচিত বা অপরিচিত কেউ আজ আপনার উপকার করতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ অশুভ কোনো সংবাদে মন খারাপ হতে পারে। ব্যবসা-বাণিজ্যে নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
