আমরাও ফুটবল খেলা ভালোবাসি

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২০:০২
গত ১৩ জুন জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সাও পাওলো স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচিত হয়। বিশ্বকাপে বিভিন্ন শক্তিশালী দেশগুলোর মধ্যে ইউরোপের জার্মানি, পর্তুগাল, হল্যান্ড স্পেন ও ইংল্যান্ডের নাম উল্লেখযোগ্য। তবুও এবার বিশ্বকাপটি দক্ষিণ আমেরিকারই কোন দেশে থেকে যাবার সম্ভাবনা বেশি। খেলার রাজা পেলে ফাইনালের ফেবারিট দল হিসেবে ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও স্পেনের নাম উল্লেখ করেছেন। তবে আমার প্রিয় দল আর্জেন্টিনা। নীল-সাদার এই দল তার ছন্দময় ও জাদুকরি ক্রীড়াকৌশলের মাধ্যমে যেকোন দলের বিরুদ্ধে জয়লাভ করার ক্ষমতা রাখে। আশা করছি ফুটবলের যাদুকর, বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ নিজের ঘরে তুলে নিতে সফল হবে দুইবার বিশ্বকাপ জয়ী আমার প্রিয় দল আর্জেন্টিনা। সালমান মেহেদী তিতাস, ও লেভেল, স্কলাস্টিকা ব্রাজিলে এখন ফুটবল প্রেমীদের ভিড়। সেজন্য ব্রাজিল সেজেছে অপরূপ সাজে। এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। ব্রাজিল, ফুটবলের কথা বরতে গেলে প্রথমেই আসে ব্রাজিলের নাম। আর ব্রাজিলের সাথে জড়িয়ে আছে বিশ্বের ফুটবলের কিংবদন্তী ফুটবলের রাজা পেলে। এছাড়া বিশ্বের সেরা ফুটবলারদের নাম নিলে বলতে হয় জিকো, কাকা, রোনাল্ডো, দিদা, নেইমার, রোনালদিনহো ব্রাজিলের সেরা সন্তান। হ্যাঁ, আমি ব্রাজিলের ফুটবল দলের সমর্থক। এবার বিশ্বকাপ ফুটবলে ৩২টি দেশ অংশগ্রহণ করছে। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এখন হাটবাজার, নানা জায়গায় চলছে ফুটবল নিয়ে নানারকম গল্পকথা, তর্ক-বিতর্ক। আমি চাই এবারের বিশ্বকাপ ব্রাজিল জিতুক। আমার প্রত্যাশা বাংলাদেশও একদিন এই বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে। তখন আমাদের আনন্দের সীমা থাকবে না। কাশফিয়া ফায়িযাতুন, সদস্য নম্বর: ১০৯ অষ্টম শ্রেণি, বশিরউদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ, ঢাকা