বিশ্বকাপ

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২০:০২
পায়ে বল ও মাথায় বল- আজ ব্রাজিলের মাঠে বল জয়-পরাজয় বাড়ছে চাপ দেখছি খেলা বিশ্বকাপ। পায়ে পায়ে ঘুরছে বল, আকাশ পানে উড়ছে বল। চলছে লড়াই বাপরে বাপ- জিতবে কে ভাই সোনার কাপ? গোল বরাবর মারছে কিক্ গোল-খেলোয়াড় ধরছে ঠিক। উত্তেজনায় উঠছে রোল- আহ্ হলো না সিওর গোল। খেলার ফিক্চার দেখে নিন চলবে খেলা প্রতিদিন— চলছে খেলা, জমছে বেশ বিশ্বকাপে-কাঁপছে দেশ।