বাংলাদেশকে চাই

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২০:০৩
খেলা মানে আনন্দ উত্সব ভাই হিংসা দ্বেষ হানাহানি ভুলে যাই নানা ভেদাভেদ ভুলে আমরা সবাই মানবতা ঐক্যের গান যে শোনাই। বিশ্বকাপ ফুটবল জানি সেই খেলা নানা দেশ-জাতি এক স্বপ্নের মেলা দিন নেই রাত নেই ঘোরে কাটে বেলা বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল খেলা। ব্রাজিল-আর্জেন্টিনা-উরুগুয়ে ভাই আমেরিকা-কোরিয়া-সৌদিকে পাই আমি শুধু লাল-সবুজের পতাকাই বিশ্বকাপে বাংলাদেশকেই চাই।