বাঁশি

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২০:০৩
গভীর রাতের বেলা চলে বিশ্বকাপের খেলা। মাঠে যেই ব্রাজুকা গড়ায় ঘরে উত্তেজনা ছড়ায়। কারো চলছে ঘরে এসি টিভির পর্দা জুড়ে মেসি। গোলের দিকে বলেই মার রোবেন, রোনালদো, নেইমার- যেন চিতার মতো গতি তাতে কার কী এমন ক্ষতি! তবু বাড়ে স্নায়ুর চাপ সবার হাতে চায়ের কাপ। সেই ব্রাজিল দেশে খেলা জেগে দেখছি রাতের বেলা। দেখে কেউ খুশি, কেউ হাসি বাজে বিশ্বকাপের বাঁশি।