বিশ্বকাপের হচ্ছে খেলা পেলের দেশ ঐ ব্রাজিলে
আলোচনার উঠছে যে ঝড় তরুণ বৃদ্ধ ভক্ত মিলে।
প্রিয় দলের জার্সি পরে শহর-গাঁয়ের বটের ছায়ে
অফিসপাড়া চায়ের ঘরে, শপিংমল আর মাঝির নায়ে।
গভীর রাতে টিভি দেখে ভক্তরা সব হিসাব কষে—
শেষ ষোলোতে যাচ্ছে কারা, দেখবো খেলা বসে বসে।