বিক্রয় ডটকমে ইফতার অফার

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২০:০৭
রমজান উপলক্ষে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম ইফতার অফার ঘোষণা করেছে। অফারে বিক্রয় ডটকমে বিজ্ঞাপন পোস্ট করে বিজয়ী তার একজন বন্ধুসহ নান্দোসের যেকোনো শাখাতে ইফতারের সুযোগ পাবেন। বিজ্ঞাপনটি পার্সোনাল আইটেম ক্যাটাগরিতে হতে হবে। বিজ্ঞাপন পোস্ট করে বিক্রয় ডটকমের ফেসবুক ফ্যানপেজে লাইক দিতে হবে। বিজ্ঞাপন নতুন হতে হবে ও নকল হলে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে না। ২৯ জুন থেকে শুরু হওয়া অফার চলবে ১৮ জুলাই পর্যন্ত।