বিজনেসলিংক কম্পিউটারস বাজারে এনেছে অ্যাপোস্টার ব্র্যান্ডের আরটিপি-৩২৮০ মডেলের রিসিপ্ট থার্মাল/পস প্রিন্টার। এর প্রিন্ট রেজ্যুলেশন ২০৩ ডিপিআই, গতি ২২০মিমি/সে। পেপার রোল ড্রপ-ইন ডিজাইনের এ প্রিন্টারে রয়েছে স্বয়ংক্রিয় কাটার, টিয়ার বার, বিল্ট-ইন আরজে-১১ পোর্ট, ২টি এইচএস-৫০১২ (স্ট্যান্ডসহ) ও এইচএস-৮০১০ লেসার বারকোড স্ক্যানার। মূল্য ১২,৫০০ টাকা।
